Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামায়াত একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলছে: মাওলানা রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: মো. ইসমাইল হোসেন

বাংলাদেশ জামায়াতইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “জামায়াতইসলামী একটি আদর্শিক ইসলামী আন্দোলন হিসেবে একটি সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যারা আগামীতে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারবে।”

শুক্রবার (২০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতইসলামী, রূপগঞ্জ উপজেলা শাখা।

সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনে জামায়াতইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার,

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া,

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান,

জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না,

জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান

এ ছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, মাওলানা ফারুক আহমদ, মাহফুজুল ইসলাম আবদুল মজিদ, মো. হানিফ ভূঁইয়া, মো. খায়রুল ইসলাম, মো. আনিসুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াতইসলামী কুরআন-সুন্নাহভিত্তিক একটি পূর্ণাঙ্গ আন্দোলন। ইসলামের আদর্শ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে নেতৃত্ব তৈরি করছে। ইসলামে নারী-পুরুষ, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়। জামায়াতইসলামী দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের স্থান নেই।”

তিনি রূপগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে দিন।”

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নতুন করে দেশ গড়তে হবে।”
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “জামায়াতইসলামী কোনো বাধা কিংবা ষড়যন্ত্রের ভয় করে না। আমাদের সংগ্রাম চলবেই।”
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “গুম, খুন, ফাঁসি দিয়েও জামায়াতকে দমন করা যায়নি। যারা আমাদের নির্মূল করতে চায়, তারাই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।”

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

Md Omor Sunny

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

14 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

15 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

15 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

16 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

1 day ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

1 day ago

This website uses cookies.