সারাদেশ

সিসিইসিসি’র মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান

বাংলাদেশ থেকে আগত ইয়ুথ লিডার ডেলিগেট দলের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (CCECC)-এর উদ্যোগে আজ ১৯ জুন’২৫ বৃহস্পতিবার বিকাল ৫টায় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে দেশের অবকাঠামো উন্নয়নে CCECC-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং পরামর্শ দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। CCECC বাংলাদেশ এর অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদার। তবে আমরা মনে করি শুধু অবকাঠামোগত উন্নয়ন‌ই একটি জাতির প্রকৃত উন্নয়ন নয়। বরং এরসাথে সামাজিক দায়বদ্ধতা, নিরাপত্তা, নৈতিকতা ও শুদ্ধতা যুক্ত হলেই কেবল তা প্রকৃত অর্থে উন্নতি হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি CCECC-এর প্রজেক্ট সমূহে কর্মচারীদের নিরাপত্তা ও অসহায়দের সহযোগিতা কার্যক্রমের প্রশংসা করেন। এবং কোম্পানির ঢাকা অফিস উদ্বোধন ও মোংলা পোর্ট সংলগ্ন ইকোনমিক জোন তৈরিতে বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন এতে আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ দৃঢ় হবে এবং দেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সহযোগি ভূমিকা পালন করবে।

সভায় উপস্থিত ছিলেন CCECC-এর ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াং শিয়াংডং, অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ-এর বিজ্ঞান গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ঝাং জিয়ান এবং একই বিভাগের কর্মকর্তা গুয়ো জিয়াওয়ে, সেন্টার ফর চাইনিজ স্টাডিজ (বাংলাদেশ)-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ঝু শিচেং।

বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্রুপ লিডার ড. মো. রাকিবুল হক, সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. ইয়াহিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাওসিফ এহসান ও মেহনাজ সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, চায়না মিডিয়া গ্রুপ-এর ফিচার এডিটর ফয়সাল মো. আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য দালোয়ার হাসান, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর উত্তরাঞ্চলীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আসাদুল্লাহ আল গালিব, ডেইলি স্টার-এর প্রতিবেদক মো. আব্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ও সাজ্জাদুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এডিটিং অ্যাসোসিয়েট মো. নাসিমুল হুদা, বিআইআইএসএস-এর গবেষণা কর্মকর্তা নুর আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, সবুজ খাম-এর সহ-প্রতিষ্ঠাতা প্রমি দেওয়ান, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল-এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সাইনো-বাংলা ইমপ্যাক্ট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. সাইব।

Md Omor Sunny

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

15 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

15 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

16 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

16 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.