বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৮ জুন) বুধবার সকাল ৭ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারু’র ছেলে মাসুদ (২৮) , অপরজন একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের নুর ইসলাম (৫৫)। তারা দুইজনেই ইট ভাটার শ্রমিক।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.