Header Premium (728×90)

জেলা/স্থানীয়

স্ত্রীকে মারধর ও নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে ভাটা ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

স্ত্রীকে মারধরনির্যাতনের অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এক ভাটা ব্যবসায়ী।

শনিবার (১৪ জুন) রাতে বেতগাড়ীতে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন আব্দুল মালেক নামের ওই ব্যবসায়ী। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে আব্দুল মালেক বলেন, “আমি একজন ভাটা ব্যবসায়ী। প্রয়োজনের তাগিদে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করি। আমি আমার দুই স্ত্রীকেই যথাযথভাবে ভরণপোষণ দিয়ে আসছি। প্রথম স্ত্রীর ভাইয়ের সঙ্গে আমার ভাটার ব্যবসা রয়েছে, যেখানে সম্প্রতি নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়।”

তিনি আরও অভিযোগ করেন, “ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে আমার শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার স্ত্রীকে মিথ্যা প্ররোচনায় ফেলে আমাকে নির্যাতনকারী হিসেবে উপস্থাপন করছে। অথচ বাস্তবে আমি কখনোই আমার স্ত্রীর প্রতি অবমাননাকর আচরণ করিনি।”

আব্দুল মালেক জানান, এর আগেও তার স্ত্রীর ভাইয়েরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। “তারা আমাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে এবং ছুরিকাঘাত করেছে। বর্তমানে তারা আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে, যার ফলে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। একইসঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে মানহানি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Md Omor Sunny

Recent Posts

স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…

2 hours ago

পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…

2 hours ago

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

7 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

21 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

23 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

23 hours ago

This website uses cookies.