রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।
৩০/০৫/১০২৫ ইং শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদপুর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…
স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময়…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…
যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…
This website uses cookies.