Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ধান সিদ্ধু করা ডেস্কিতে (সিলভারের হাড়ি) জমিয়ে রাখা বৃষ্টির পানিতে পরে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে

আশিক আহমেদ (বাপ্পি) খোকসা উপজেলা প্রতিনিধি

বুধবার সকাল ১১টার পরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজের বাড়িতে দুই বছর বয়সী ওয়াঝিয়া আইরিন নামের শিশুটি মৃত্যু হয়। সে প্রবাসী সোহেল প্রামানিকের কন্যা

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি খাওয়ার পর নিজের ঘরে অন্য শিশুদের সাথে খেলায় মেতেছিল। মা রিপা খাতুন ছিলেন সংসার সামলাতে ব্যস্ত। সিড়ির উপর ঘরের চালার ডোঙ্গা থেকে আগের রাতে পরা বৃষ্টির পানি ধরা ছিল একটি মাঝারি আকৃতির সিলভারের ডেস্কিতে। বাড়ির লোকের অজান্তেই শিশুটি ডেস্কির মধ্যে উপর হয়ে পরে যায়। বিষয়টি শিশুর ছোট চাচি লাভলীর নজরে আসে। শিশুটিকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

শিশু ওয়াঝিয়া আইরিনের মৃতুতে মা রিপা খাতুন নির্বাক হয়ে পরেছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে বাহারাইন প্রবাসী স্বামীকে উদ্যেশ্য করে ডুকরে উঠে কিছু একটা বলার চেষ্টা করছেন।

নিহত শিশুর দাদা আব্বাস প্রামিনক বলেন, দুর্ঘটনার কিছু সময় আগেই চাচার বাড়ি থেকে শিশুটিকে বাড়ি এনে খাওয়ান মা রিপা খাতুন। বৃষ্টির পানি ভর্তি ডেস্কির মধ্যে পরে শিশুটির পা বাইরে ছিল। তা দেখে বাড়ির অন্য বৌ-ঝিরা টের পায়। অত্যন্ত মিশুক প্রকৃতির শিশুটি প্রতিবেশীদের কাঁদিয়ে চলে গেলো।

তিনি আরও জানান, বাংলাদেশ সময় আজ (বুধবার) মধ্যরাতে শিশুটির পিতা বাহারাইন থেকে দেশের উদ্যেশ্যে রওনা করবেন। পিতার আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির দাফন হবে।

Md Omor Sunny

Recent Posts

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

8 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

10 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

10 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

10 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

10 hours ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

11 hours ago

This website uses cookies.