Header Premium (728×90)

অপরাধ

ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ আটক ২১: বিজিবির হেফাজতে রয়েছে আটককৃতরা

স্টাফ রিপোর্টার রংপুর:
পঞ্চগড়র সদরের জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

(২১ মে) বুধবার গভীর রাতে পুশইনের এ ঘটনাটি ঘটে।

পরে বিজিবির টহল দল রাতে সীমান্তে তাদের দেখতে পেয়ে আটক করে বলে জানিয়েছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদোজা।

আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষসহ ১৩টি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশি।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট এলাকায় বসবাস করে আসছিল।

২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট এলাকায় আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। এর পর কলকাতা থেকে বাসযোগে এসে ভারতের ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে রাতের বেলা গেট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি জানিয়েছে, পুশইনের ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হচ্ছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটককৃতরা।

editor

Recent Posts

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

2 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

16 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

18 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

18 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

18 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

18 hours ago

This website uses cookies.