Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা: নাহিদ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা, বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি “এনসিপি”।

২য় মে শুক্রবার বিকাল ৩ টা রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়, এ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না

ভুলে গেলে চলবে না জুলাই গণভুত্থানের ফলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে, ফলে অবিলম্বে এ জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

তিনি বলেন, আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে, জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে।

এই এনসিপি নেতা আরও বলেন, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে করতে হবে, দ্রুত সময়ের মধ্যে শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে, রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদার নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিবি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে, আমরা জানি আমাদের হাতে সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের ওপর ৫ আগস্ট আস্থা রেখেছিল আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির ওপরেই জনগণ তাকিয়ে আছে এবং সে আস্থা রাখছে।

তাই আমরা দ্রুত সংঘঠিত হবো, আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিদিন দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দেব, বন্ধুরা আপনারা প্রস্তুত হন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামীলীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, যদি এ সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকব না, জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে, বন্ধুরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং আমরা বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্য এবং জলবায়ু এবং প্রযুক্তির জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই এ ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলনকেন্দ্র, বহু সংস্কৃতি, বহু সভ্যতার প্রাণ কেন্দ্র।

নাহিদ বলেন, আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাআল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কান্ডারি হবে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে।

এর আগে সমাবেশ এনসিপির নেতারা বলেন, আওয়ামীলীগের বিচার ও সংস্কারের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামীলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে।

কিন্তু আওয়ামীলীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে, এই সিদ্ধান্ত জনগণ গত বছরের ৫ আগস্ট দিয়েছে, এরপরও কেউ আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে।

Md Omor Sunny

Recent Posts

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

32 minutes ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

2 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

2 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

3 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

3 hours ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

3 hours ago

This website uses cookies.