ফেনী সোনাগাজীতে দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে আটক
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনীর সোনাগাজী উপজেলায় আব্দুল মতিন (৪৮) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, ৩০ এপ্রিল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাধাদিয়া গ্রামের জিৎপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে, এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার হৃদয় (২৫) ও তার মা শাহানা আক্তারকে (৪৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে আব্দুল মতিনের দোকানে চুরির ঘটনা ঘটে, চোর দোকান থেকে নগদ টাকা ও কয়েক কাটুন সিগারেট নিয়ে যায়।
এসব চুরি করা সিগারেট বিক্রি করতে গিয়ে হৃদয় ধরা পড়েন, পরে স্থানীয়রা হৃদয়কে আটক করে এবং চুরি করা সিগারেটসহ দোকানদার মতিনের কাছে নিয়ে যান, এরপর হৃদয়কে গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ চলছিল।
এমন সময় হৃদয়ের মা শাহানা আক্তার এসে ছেলেকে ছাড়িয়ে নিতে গিয়ে দোকানদার মতিনের ওপর হামলা চালান, এতে গুরুতর আহত হয়ে মতিন মাটিতে লুটিয়ে পড়েন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, আব্দুল মতিন বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন, তার এভাবে মৃত্যু দুঃখজনক, আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন্দ জানান, ঘটনার পরপরই হৃদয় ও তার মাকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.