Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হুমায়ুন কবির চন্দ্রগঞ্জ প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় এ বিদ্যালয়ে এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলায়তের মাধ্যমে আয়োজন শুরু হয়৷ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমাদের প্রতিটি পদক্ষেপে আমরা গর্বিত। তোমাদের সাফল্যই আমাদের প্রাপ্তি।”

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম ফারুক (বিএসসি) বলেন, “এই বিদ্যালয়ের স্মৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। এখানকার শিক্ষকরা শুধু পাঠ নয়, জীবনের মূল্যবোধও শিখিয়েছেন।” অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সহকারী শিক্ষকদের অনেকেই বক্তব্য রেখেছেন৷
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল গান, ইসলামী গজল ও কবিতা৷
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এর আগে সকাল ৯টায় মিলাদ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়, যাতে তারা আগামীর জীবনে সফলতা অর্জন করতে পারে।

Md Omor Sunny

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

11 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

11 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

12 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

12 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

12 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

12 hours ago

This website uses cookies.