স্টাফ রিপোর্টার রংপুর।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর যুবলীগের কর্মী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৬ এপ্রিল) রবিবার
সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে শনিবার রাত ৯টার সময় রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আলম নগর পাটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন পাটবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। গ্রেফতার পরবর্তী ওই এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
রংপুর মহানগর যুবলীগ কর্মী নয়ন ৫ আগস্ট পরবর্তী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তাকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২