ব্রেকিং নিউজ

খোকসা গার্লস স্কুলের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আশিক আহমেদ বাপ্পি খোকসা উপজেলা প্রতিনিধি:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬’মার্চ রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন, শিক্ষক প্রতিনিধি অনিরুদ্ধ বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ নাজমুস সালেহীন, এবং একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জানা যায়, বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের নিমিত্তে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রার্থীর তালিকা জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তিন জনের নাম জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে তিন জনের নাম যশোর বোর্ডে প্রেরণ করেন। সভাপতি পদে তিনজনই বিএনপির কর্মী। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করায় যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে চুড়ান্ত অনুমোদন দেন।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, যশোর বোর্ডের অনুমতি ক্রমে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

24 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.