বগুড়া ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে হোটেলের প্রোডাকশন ম্যানেজার সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
জানা যায়, নিহত শাহাজাদা খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। জীবিকার তাগিদে নাবিল হাইওয়ে হোটেলের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ১৪ মার্চ ২০২৫ তারিখে শুক্রবার সকাল ৯ ঘটিকায় ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত শাহজাদা রাস্তা পারাপারের জন্য ফ্লাইওভারের দক্ষিণ পাশে যাচ্ছিলেন, হঠাৎ একটি অজ্ঞাতনামা পণ্য বজায় ট্রাক ধাক্কা দিলে, শাহজাদা ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায় এবং দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২