মো: এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে বিআরবি ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ)উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যথাযথ কানোনগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ১,৫০,০০০/-টাকা জরিমানা করা হয়।
উক্ত আদালত সহযোগিতায় ছিলেন, প্রসিকিউটিউর অফিসার,পরিবেশ অধিদপ্তরের নরসিংদী পরিদর্শক সমর কৃষ্ণ দাস-সহ মনোহরদী থানা পুলিশ।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২