লক্ষ্মীপুরে ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
মো: হুমায়ুন কবির চন্দ্রগন্জ উপজেলা প্রতিনিধি:
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ সারা দেশের সব ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
জেলা মহিলা দলের উদ্যোগে সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করে জেলা মহিলা দলের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সুমি আক্তার,সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম ও পৌসভা মহিলা দলের নেত্রী সালমা আক্তারসহ অনেকেই। মানববন্ধন কর্মসুচিতে জেলা,উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকার থেকে আগত নানা বয়সী নারীরাও অংশ নেয়।
এসময় তারা অভিযোগ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। এই সময় তাঁরা মাগুরার শিশুটির ধর্ষণে অভিযুক্তদের দ্রুত আইনের আওতা এনে বিচারের দাবি জানান।
সারাদেশে জড়িত ধর্ষকদের বিচার না করা হলে জুলাই-আগস্ট আন্দোলনের মতো আবার আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে নারীদের জন্য নিরাপদ রাষ্ট্র চেয়েছেন তারা।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.