ব্রেকিং নিউজ

ঘোড়াঘাটে দুটি ইট ভাটায় অভিযান, জরিমানা

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সেই সময় ভাটাগুলোতে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ ঘটনায় উপজেলার অন্যান্য ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন সরকারের নেতৃত্বে পৌরশহরের চাম্পাতলি ও উপজেলা সিংড়া ইউনিয়ন বারোপাইকার গড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এইচ.বি.এমকে ১০ হাজার এবং বি.এইচ.এনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বি.এইচ.এন এবং এইচ.বি.এম ইট ভাটায় ফায়ারসার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, দুটি ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.