ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানীর ঢাকা বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।
মিছিলটি নিয়ে পল্টন থেকে বিজয় নগরের দিকে এগিয়ে এলে পুলিশের বাঁধার মুখে পড়ে। তবে তাঁর আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।
এরপরে আবারও একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তাঁরা।
পুলিশ তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।
মিছিল থেকে কয়েক জনকে পুলিশ আটক করতেও দেখা গেছে।
এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকারম এলাকায় সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে করে গাড়ির দীর্ঘ যান-জট হয়ে পড়ে সড়কে।
এর আগে ০৭ মার্চ শুক্রবার সকালে এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২