মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার(৫ মার্চ)বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যেি উপজেলার হাতিরদিয়া বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ সজিব মিয়া'র নেতৃত্বে ফলের দোকান,ইফতারি দোকান, মুদির দোকান, তরকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখাতে ০২জন মুদী ব্যবসায়ীকে, মানুষের জীবন ও স্বাস্থ্যের ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরন করিয়া রাখাতে ০১জনি মিষ্টি ও হোটেল মালিক কে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর" বিভিন্ন ধারায় ৮০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২