স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৩ মার্চ) সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি
বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের ৪-৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এদিকে গত রবিবার সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরও চারজন সহ মোট ৫ জনকে আটক সহ নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভড়ি স্বর্ণ সহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের ৪টি বাস ডাকাতির সাথে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।
উল্লেখ্য রোববার রাত একটার পরপরই তেঁতুলিয়া সদরের আজিজনগর এলাকায় পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাত হানা দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২