ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে ঘোড়াাঘাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়ের আব্দুস সাত্তার মিলন সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। চলতি বছরের ১৭ মার্চ সোমবার বিকাল ৩ টায় ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে বিজয়নগর ঢাকায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ঈদ বস্ত্র বিতরণ, সাউথ এশিয়াান লিডারশিপ অ্যাওাার্ড ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তাকে সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসির সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। সূত্র জানায়, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ আব্দুস সাত্তার মিলন কে প্রাথমিকভাবে সাউথ এশিয়ান লিডারশীর্প অ্যাওয়ার্ড - ২০২৫ প্রদানে মনোনীত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২