Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নির্বাচন বিলম্ব মানেই অস্থিরতা বাড়ার আশঙ্কা—বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী

জাতীয় সংসদ নির্বাচনের বিলম্ব হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ’ আয়োজিত ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক অধ্যাপক বোরহান উদ্দীন খান।

গণতন্ত্রের উত্তরণ ও নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ:

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করা জরুরি। জনগণ ইতোমধ্যেই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি তুলে ধরেছে, যা রাজনৈতিক বাস্তবতার অংশ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি শোনা গেলেও তার কোনো দৃশ্যমান রূপরেখা জনগণের সামনে উপস্থাপিত হয়নি। নির্বাচনমুখী সংস্কার বাস্তবায়ন ও একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন না করলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হবে। এতে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা অস্থিরতা বাড়ানোর সুযোগ পাবে।

সংস্কার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ:

তিনি আরও বলেন, “আমরা সংস্কার চাই, এবং বিএনপিই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে। কিন্তু যদি বলা হয়, সংস্কার শেষ করে তারপর নির্বাচনে যেতে হবে—তাহলে সেটি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল হতে পারে।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যদি জনগণের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে দ্রব্যমূল্যের সমন্বয় না থাকে, তাহলে সরকার যত ভালো কাজই করুক, সাধারণ মানুষ সেটিকে ইতিবাচকভাবে নেবে না।”

জাতীয় ঐকমত্য ও নির্বাচনকালীন রূপরেখার প্রয়োজনীয়তা:

সালাহউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচনমুখী সংস্কার চিহ্নিত করে দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এজন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে জাতির মধ্যে অস্থিরতা দূর হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে।

সভায় অন্যদের বক্তব্য:সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ অনেকে।

Md Akash Hossain

Recent Posts

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

2 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

3 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

3 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

4 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

4 hours ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

4 hours ago

This website uses cookies.