ব্রেকিং নিউজ

ঘোড়াঘাটে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের ইসলামীর মিছিল ও সমাবেশ

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে মিছিলসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখা।

শনিবার (১মার্চ) সাড়ে ৪ টায় ঘোড়াঘাট বাজ ট্যার্মিনাল মসজিদ থেকে উপজেলা জামায়াতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা নেতৃত্বে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মিছিলসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সাবেক জেলা আমির দিনাজপুর ৬ আসনের জামাত মনোনীত সংসদীয় প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম,জেলা কর্ম পরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন ও উপজেলা জামায়াতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে। পবিত্র মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবি নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।

পবিত্র মাহে রমজানের সম্মানার্থে হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। মহান আল্লাহ তা’আলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির আজিজার রহমান,উপজেলা সেক্রেটারী ইমরান হোসেন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মোফাজ্জল হোসেন মিঠু,কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান, গোলাম রব্বানী, মনোয়ার হোসেন, পৌর জামাতের সাবেক আমির ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সাবেক পৌর সেক্রেটারী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইবাদুল রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নজিবর রহমান, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি -সেক্রেটারী সহ স্থানীয় জামায়াত ও শিবিরের শত শত নেতা-কর্মী এবং ইসলামী নেতা কর্মীরা।

মিছিলটি ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে শুরু আজাদমোড়, গাইবান্ধা মোড়, কালিতলা গোল চত্ত্বর,পুরাতন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারা বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Md Akash Hossain

Recent Posts

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

8 hours ago

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

19 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

19 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

1 day ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

1 day ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

1 day ago

This website uses cookies.