হুমায়ুন কবির, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ ইউনিয়ন বর্ণাঢ্য র্যালি করেছে স্থানীয় বাজারে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদ থেকে বর্ণাঢ্য র্যালি আরম্ভ হয়। পরবর্তীতে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হন তারা।
র্যালিতে নেতা কর্মীরা ‘আহলান সাহলান, মাহে রমজান; রজমানের পবিত্র, রক্ষা কর, করতে হবে; আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো; নারায়ে তাকবির, আল্লাহ হু আকবর; বিশ্বের মুসলিম, এক হও; অশ্লীলতা বেহায়াপনা বন্ধ কর, করতে হবে; দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কমাতে হবে; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বিশ্ব নবীর অপমান, সইবে না মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন তারা।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামাতে ইসলামির আমির আবদুল হান্নান সহ প্রায় দুইশতাধিক নেতাকর্মী ।
এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামাতের আমির বলেন, সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে। সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।
এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামাতের সেক্রেটারী মাহফুজুর রহমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে উঠা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।
তারা বলেন, রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, এটা আমাদের শিক্ষার মাস, রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে। রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাস মোক্ষম সময়।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২