শেরপুর অপহরণ হওয়া মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন।
বগুড়া শেরপুর উপজেলার পৌর এলাকার টাউন কলোনির বাসিন্দা মোছাঃ মমতাজ পারভীন ফরিদা, অপহরণকৃত তার নিজ মেয়েকে উদ্ধারের দাবিতে সকল দ্বারে দ্বারে ঘরেও বিচার না পেয়ে শেরপুর থানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
গত ২৭ফেব্রুয়ারি ২০২৫ মমতাজ পারভীন ফরিদা উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্যে বলেন,
আমি মোছা: মমতাজ পারভীন ফরিদা, গ্রামঃ টাউন কলোনী, শেরপুর, বগুড়া। আমি চাকুরী সুত্রে গাজিপুর, থাকতাম। সঙ্গে আমার মেয়ে থাকতো। বাসার মালিক মুসা এর সমুন্দির ছেলে সাব্বির আমার মেয়েকে বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। আমার মেয়ে প্রস্তাবে রাজি না হলে তাকে গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে সাব্বির, মুসার সহযোগীতায় অপহরন করিয়া লইয়া যায়। আমি শেরপুর, থানায় জি, আর ৩১৫/২৪ মামলা করিলে, থানা পুলিশ আসামী সাব্বিরকে গ্রেফতার করলে আসামী জামিনে মুক্ত হইয়া। আবার গত ২৯/১/২৫ রোজ বুধবার সকাল ৮টায় শেরপুর, টাউন কলোনী আমার বাসার সামনে থেকে আমার নাবালিক মেয়ে সুমিতা আকতার রিংকি কে আসামী সাব্বির ও তার ৪ জন সহযোগী সহ একটি সাদ সাদা মাক্রোবাস যুগে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে আসলে ওসি সাহেব আমাকে আদালতে মামলা করতে বলে। এর পর বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন টাইব্যনালে-২ এ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মামলা করি। আদালত থেকে মামলার FIR শেরপুর থানাতে পাঠালে থানার ওসি আমার মামলা এন্ট্রি না করে বিভিন্না তালবাহানা করে সময় ক্ষেপন করিতেছে। এমতাবস্থায়, আমি নিরুপায় হইয়া আমি সংবাদ সম্মেলন করি।
ভুক্তভোগী মমতাজ পারভীন ফরিদা সাংবাদিকদের সামনে পুলিশের উদ্বোধন কর্মকর্তাদের নিকট শেরপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের দায়িত্ব অবলহার বিচার চান এবং তার মেয়েকে উদ্ধারের জন্য আইনিভাবে আকুল আবেদন জানান।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.