স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার জন্য উত্তরের জেলা রংপুর সফরে গেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৪৯ বছরের মধ্যে এই ১ম পাকিস্তানের কোনো
হাইকমিশনার রংপুর সফরে আসেন।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার শেষে সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলেন। ছবি তোলার ফাঁকে এক ব্যবসায়ী সেলফি তুলতে চাইলে তিনি ওই ব্যবসায়ীর মোবাইল নিয়ে নিজেই সেলফি তোলেন। রংপুর সফরে এসে অনেক ভালো লাগছে বলে জানান
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
রংপুর সফরে এসে হাইকমিশনার পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনায় বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতর ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি খুশি বলে জানান। এ সম্পর্ক আরও দৃঢ় হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সেইসঙ্গে বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে জানান সৈয়দ আহমেদ মারুফ। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো ধরনের ফি
ছাড়াই পাওয়া যাবে বলে জানান পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২