আরমান হোসেন রাজু রামগতি উপজেলা প্রতিনিধি
আজ ২৫ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় চর গোসাই নূরানী তালিমূল কুরআন হাফেজীয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।জানা যায় গত ২২ শে ফেব্রুয়ারী এবং ২৩ শে ফেব্রুয়ারী খেলার প্রস্তুতি নিয়ে ২৪ শে ফেব্রুয়ারী ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।যারা বেত খেলা,দৌড় খেলা,বেলুন ফুটানো, বিস্কুট খেলা সহ চেয়ার খেলায় যে সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে থেকে যারা ১ম,২য় এবং ৩য় স্থান অর্জন করেছে তাদেরকে আজ মঙ্গলবার সকাল ৯ টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অতিথিদের সামনে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক কমিটি এবং বর্তমান কমিটি সহ আর গণ্য মান্য ব্যাক্তিগন এবং ওনাদের কে ও পুরস্কৃত করা হয়। উক্ত খেলায় শিক্ষকরা বিশেষ অবদান রাখায় শিক্ষকদেরকেও পুরস্কৃত করেন আয়োজক আসলাম মিয়াজি বাড়ির সদস্যগণ।অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে মোঃ শামীম জানান শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রতিষ্ঠানে আসার আগ্রহ বাড়াতে এমন ১ টি অনুষ্ঠান করতে পেরে আমরা সবাই আনন্দিত ভবিষ্যতে আমরা যেন আর-ও বড় করে এ ধরনের অনুষ্ঠান গুলো করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২