ব্রেকিং নিউজ

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়র ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সন্দেহ ভাজন একজনকে আটক করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ঢাকার নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী কমিশনার “এসি” মো. তারিক বলেন, নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

আনিকা মেহেরুন নেছার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। ঘটনার পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

6 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

6 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

6 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

6 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

6 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

7 hours ago

This website uses cookies.