Header Premium (728×90)

Categories: কৃষি

মির্জাগঞ্জে উন্নত মৎস্য চাষ প্রযুক্তির ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জে সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমিতির সদস্যদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলাগুলোতে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

গত ৯ আগস্ট (রবিবার) সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উন্নত মৎস্য চাষ বিষয়ক এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন ও বক্তব্য দেন সমবায় অধিদপ্তর, ঢাকার নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির (এনডিসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। কে এম শহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক মো. শহিদুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পশ্চিম সুবিদখালী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড এবং মনোহরখালী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডের মোট ৬২ জন সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। মির্জাগঞ্জ সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কাজী মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ

সোমবার দুপুর ১টায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয়…

8 minutes ago

বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন

দীর্ঘ ভ্রমণে বাসের আসন নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের দিক থেকে কোন সারি বেশি উপযোগী,…

9 minutes ago

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ

১৮৬১ সালের ৭ মে জন্ম নেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণের অভিজ্ঞতা ও…

30 minutes ago

রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

রাঙামাটি শহরে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ৩৫ জনকে আটক করা…

36 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক

কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার…

42 minutes ago

মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা

ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…

57 minutes ago

This website uses cookies.