Header Premium (728×90)

Categories: কৃষি

নরসিংদীতে আইন-শৃঙ্খলা ও কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অবঃ)।

বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের সার, বীজ, উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ এর ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-মামুনসহ জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কৃষির সার্বিক অগ্রগতি, মৌসুমি ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সার ও বীজ প্রাপ্তি নিশ্চিতকরণসহ সেচ ব্যবস্থাপনা আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভা শেষে উপদেষ্টা মহোদয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

editor

Share
Published by
editor

Recent Posts

রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড়

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…

7 minutes ago

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

13 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

28 minutes ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

43 minutes ago

কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…

1 hour ago

চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…

1 hour ago

This website uses cookies.