গণ বিশ্ববিদ্যালয় (গবি) এর ফার্মেসী বিভাগের ৩২ তম ব্যাচের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম আপনের প্রতি শ্রদ্ধায় আপন স্মৃতি ফার্মেসী প্রিমিয়ার লীগ ২০২২-২৩ এর ছেলেদের ক্রিকেট এবং মেয়েদের ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় মেয়েদের ব্যাটমিন্টন ইভেন্টে ৩৬ তম ব্যাচ ২-০ সেটে ৪০ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দুপুর ৩ টায় ছেলেদের খেলায় ৩৬ তম ব্যাচ ৩৭ তম ব্যাচকে ৭ উকেটে হারিয়ে এবারের লীগ আসরের শিরোপা জয় লাভ করে।
বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ আব্দুর রউফ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উভয় ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক মাহাফুজা খাতুন, সিনিয়র প্রভাষক এ.এফ.এম. মাহামুদুল ইসলাম আশিক, সিনিয়র প্রভাষক আবদুর রউফ, প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক তানিয়া আহমদ, প্রভাষক গোলাম মোস্তফাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দু এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এর আগে, ২৭ ডিসেম্বর ৪১ তম ব্যাচ বনাম ৪৩ তম ব্যাচ এর খেলার মধ্যে দিয়ে আপন স্মৃতি ফার্মেসী প্রিমিয়ার লীগ এর উদ্বোধন করা হয়। এবারের আসরে ক্রিকেট-ব্যাটমিন্টন উভয় ইভেন্টে মোট ৭ টি দল ট্রফি জয়ের জন্য লড়াই করে।
উল্লেখ, প্রতিবছর ফার্মেসী প্রিমিয়ার লীগ নামে খেলা অনুষ্ঠিত হলেও এবার প্রয়াত ৩২ তম ব্যাচের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম আপনের প্রতি শ্রদ্ধা রেখে ৩৬ তম ব্যাচের আয়োজনে আপন স্মৃতি ফার্মেসী প্রিমিয়ার লীগ আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২