Header Premium (728×90)

ভ্রমণ ও পর্যটন

শাজাহানপুরে বামুনিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিরুদ্ধে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ

শাজাহানপুর
বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগের প্রতিবাদে দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।

রোববার সন্ধ্যায় প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আড়িয়া ইউপি’র সাবেক সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন প্রতিষ্ঠানে কোটি টাকার নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক অনিয়মে জড়িত। তাঁকে দুর্নীতিবাজ ও আওয়ামী দোসর আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা এবং দ্রুত অপসারণের দাবি জানান তারা।

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন বলেন, আমি মাত্র দেড় বছর আগে অধ্যক্ষ পদে যোগদান করেছি। কোনো নিয়োগ দিইনি, আর পরিচালনা কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী গঠনের প্রক্রিয়া চলছে।

এ ঘটনার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের সমর্থনে একদল শিক্ষার্থী নয়মাইল এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে অধ্যক্ষের পক্ষে অবস্থান নেয়।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসী মাদ্রাসা রক্ষায় সাত দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে দুর্নীতির তদন্ত, ভূমিদস্যুদের হাত থেকে প্রতিষ্ঠানের জমি উদ্ধার, ফলাফলের উন্নয়ন এবং বিজ্ঞান বিভাগ খোলার দাবি।

অধ্যক্ষপক্ষ ও বিরোধীপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

saju

Recent Posts

স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

বাংলাদেশে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় আওলাদ…

5 minutes ago

দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…

18 minutes ago

গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…

21 minutes ago

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…

28 minutes ago

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

36 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

45 minutes ago

This website uses cookies.