Header Premium (728×90)

গবিতে নিলামের মাধ্যমে দলগঠন, দুই বিভাগের সমন্বয়ে ক্রিকেট টুর্নামেন্ট।

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) পদার্থ ও রসায়ন বিভাগের সমন্বয়ে শিক্ষার্থীদের নিয়ে পিএসসি প্রিমিয়ার লিগ-২০২৩ এর আয়োজন করা হয়েছে।

রবিবার(১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় শর্টপিচ ক্রিকেট মাঠে বিভাগীয় শিক্ষকগণ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিন দিনের টুর্নামেন্টে প্রথম দিন তিনটি ম্যাচের আয়োজন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ইউরেনিয়াম নাইট রাইটার্স নির্ধারিত ৮ ওভারে ৩০ রান করে। দুই উইকেট হাতে রেখে জয়ী হয় গামা ওয়ারিয়র্স।

দ্বিতীয় ম্যাচে রেডিয়াম চ্যালেঞ্জার্স বনাম গামা ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচে ১৫ রানে জয়ী হয় রেডিয়াম চ্যালেঞ্জার্স। জয়ী দলের হয়ে ২৩ বলে ২৫ রান করে ফাহিম।

দিনের শেষ ম্যাচে ইউরেনিয়াম নাইট রাইডার্স প্রতিপক্ষ হিসেবে ম্যাচে অংশ নেয় নিউট্রন স্টার সুপার কিং। টসে জিতে নিউট্রন স্টার সুপার কিং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ৫৩ রানের টার্গেট দেয়। ইউরেনিয়াম নাইট রাইডার্স ৪০ রানে গুটিয়ে যায়। দিনের শেষ ম্যাচে ১৩ রানে জয়ী হয় নিউট্রন স্টার সুপার কিং।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ম সেমিস্টার শিক্ষার্থী পলাশ মিয়া বলেন, দুই বিভাগের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টির মূল উদ্দেশ্য ছিলো আমাদের সিনিয়র জুনিয়রদের মাঝে আরো ভালো রসায়ন তৈরি করা!! আসলে রসায়ন বিভাগ আমার সর্বশেষ আইডেন্টিটি এটা সবার সামনে তুলে ধরার উদ্দেশ্য আমাদের এইরকম ইভেন্টের বারংবার আয়োজন করতে চাই!! খেলাধুলায় হারজিত থাকবে এটা একদম ধ্রুব সত্য কথা!! তাই জয়ী দলের জন্য রইলো শুভকামনা!! এভাবেই এগিয়ে যাক আমার প্রাণের বিভাগ সময়ের সাথে পাল্লা দিয়ে!!!

বিভাগীয় প্রধান অধ্যাপক ক্যাপ্টেন ড. মোঃ জিয়াউল আহ্সান (অবঃ),বিএন বলেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে প্রথমবারের মতো পিএসসি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে -২০২৩ এর আয়োজনে ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে। ধরনের আয়োজন নিশ্চিত শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে এবং বিভাগের সার্বিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং সহশিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বিভাগীয় প্রধানের আহ্বান।

উল্লেখ্য যে, গত (৯ জানুয়ারি) বিকেল তিনটায় রসায়ন ও পদার্থ বিভাগের ৫০৮ নং কক্ষে প্লেয়ার ড্রাফট এর মাধ্যমে দল নির্বাচনের আয়োজন করা হয়। ড্রাফটে অংশ নেন ৪টি দল তারা হলেন, অধ্যাপক ডা. মোঃ জিয়াউল আহ্সান স্বত্বাধিকারী-নিউট্রন স্টার সুপার কিং, অধ্যাপক ডা. নিলয় কুমার দে-রেডিয়াম চ্যালেঞ্জার্স, সহযোগী অধ্যাপক আশরাফ আলী ও প্রভাষক শারমিন সুলতানা রাখি-ইউরেনিয়াম নাইট রাইডার্স এবং সহযোগী প্রভাষক সালওয়া নাইলাহ তানহা-গামা ওয়ারিয়র্স।

admin

Recent Posts

ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…

3 minutes ago

অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…

20 minutes ago

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

21 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

22 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

22 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

22 hours ago

This website uses cookies.