Header Premium (728×90)

ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য থাকবে ১০০টি

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এই ২০০টি ইভি বাস কেনা হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনুমোদন ও আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে বিধায় দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই বাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাতেও এগুলো অবদান রাখবে।

প্রকল্পের আওতায় কেনা ২০০টি বাসের মধ্যে ১০০টি বাস বিশেষভাবে নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনা করা হবে, যা নারী যাত্রীদের জন্য বাসসেবার পরিধি আরও বিস্তৃত করবে। বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাস চালুর উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে বিভাগীয় পর্যায়েও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে নারীদের জন্য ১৩টি রুটে ১৪টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে। এছাড়া চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলাচল করবে।

নারীদের নিরাপদ যাতায়াতের ওপর গুরুত্বারোপ করে শেখ রবিউল আলম বলেন, শুধু বাসে ওঠার পর নয়, অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অনিরাপদ পরিস্থিতি বা হয়রানি নারীদের গণপরিবহন ব্যবহারে নিরুৎসাহিত করে। বিআরটিসির বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানান, সংস্থাটি বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি বাস পরিচালনা করছে এবং বর্তমানে কোনো লোকসান ছাড়াই ব্রেক-ইভেন পর্যায়ে রয়েছে। তবে সেবার মান ও ব্যবস্থাপনায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই সেবা যাতে অতীতের মতো কয়েক মাস পর বন্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকের এই উদ্যোগকে শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেবাকে টেকসই করা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করাই বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসির ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, পরিচালনা ও সেবার মানে আরও পরিবর্তন আনা প্রয়োজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

2 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

17 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

19 minutes ago

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…

27 minutes ago

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 hour ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

1 hour ago

This website uses cookies.