ফখরুল আলম সাজু
সাভার মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা।
৯ মে শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন, বেলা ১২টার দিকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
অটোরিকশা চালকরা বলেন, অটোরিকশার চালকরা সড়কে উঠলে পুলিশ বাধা দেয়, সড়কে উঠলেই অটোরিকশা আটকিয়ে পুলিশ মামলা দেয়, পরে অটোরিকশা চালকদের থেকে ২৬শ টাকা মামলা দেয়, কিন্তু মামলার কোনো কাগজ দেয় না হাইওয়ে পুলিশ, অনেক অটোরিকশা চালকরা ১ দিনে এতো টাকা আয় করেন না, এতে বাড়ি থেকে টাকা এনে হাইওয়ে পুলিশদের টাকা দিতে হয়, এসময় আন্দোলনকারীরা অটোরিকশা সড়কে নিবিঘ্ন চলাচল দাবি ও মামলা দিয়ে হয়রানির বন্ধের দাবি জানান।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, অটোরিকশা চালকরা অযৌক্তিক দাবি করছে, মহাসড়কে অটোরিকশা চলাচল সর্ম্পূণ অবৈধ।
এ সময় তিনি আরও বলেন, অটোরিকশা চালকরা সড়কের পাশে অবস্থান নিয়েছে, তবে, যানবাহন চলাচল করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.