Header Premium (728×90)

যানবাহন ও যোগাযোগ

ফেনী-ছাগলনাইয় মহাসড়ক এখন চালক ও যাত্রীদের জন্য মৃত্যুর ফাঁদ

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলার ফেনী-ছাগলনাইয় মহাসড়ক এখন চালক ও যাত্রীদের জন্য মৃত্যুর ফাঁদ যে কোন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনার স্বীকার, মাসের পর মাস ফেলে রাখা সড়ক নির্মাণ কাজে চরম দুর্ভোগে জনজীবন, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

ফেনীর ছাগলনাইয়া-বাংলা বাজার আঞ্চলিক মহাসড়ক এখন যেন সাধারণ মানুষের জন্য ১ ভয়াবহ আতঙ্কের নাম, দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, জমে আছে কাদা ও পানি, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ ও ক্ষোভ।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো মহাসড়ক কর্দমাক্ত হয়ে পড়ে, কোথাও কোথাও এত বেশি গর্ত সৃষ্টি হয়েছে যে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে, অনেক সময় জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়েছে, কমে গেছে ব্যবসায়িক কার্যক্রমও।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করতে পারতো, কিন্তু রহস্য জনক ধীরগতির কারণে মাসের পর মাস জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাদের প্রশ্ন আর কতদিন এভাবে কষ্ট করতে হবে,
প্রতিদিনের দুর্ঘটনার দায় নেবে কে।

স্থানীয়দের দাবি, দ্রুত মহাসড়ক সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছেন তারা, সাধারণ মানুষের একটাই প্রত্যাশা অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে ফেনী-ছাগলনাইয়া মহাসড়ককে চলাচল উপযোগী করা হোক, নয়তো যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

saju

Share
Published by
saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

17 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

17 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

17 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

17 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

17 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

18 hours ago

This website uses cookies.