
চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন মডেল রিয়েলমি সি১০০ বাজারে উন্মোচন করেছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে তৈরি এই স্মার্টফোনটিতে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যাটারি সাত বছর পর্যন্ত ভালো স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শক্তি ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং এবং ১০ ওয়াট বিপরীত চার্জিং সুবিধা রয়েছে। রিয়েলমির ভাষ্যমতে, একবার পূর্ণ চার্জ দিলে ফোনটি ১ দশমিক ৭ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে ১১ ঘণ্টার বেশি অনলাইন গেম খেলা, ২৪ ঘণ্টার বেশি ভিডিও দেখা এবং ২০ ঘণ্টার বেশি অন্যান্য কাজ করা যাবে। টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে আঘাত প্রতিরোধ ব্যবস্থা, আর্মরশেল সুরক্ষা এবং আইপি৬৯ রেটিং যুক্ত করা হয়েছে, যা ২ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ৬ মিটার পানির চাপ সহ্য করতে সক্ষম।
ডিভাইসটিতে আট কোরের চিপসেট রয়েছে। ফটোগ্রাফির জন্য এর পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যার উভয়টিতেই দ্বৈত ভিডিও ধারণের সুবিধা পাওয়া যাবে। এছাড়া ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লেতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। রিয়েলমি সি১০০-এর ৬/১২৮ জিবি সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮/১২৮ জিবি সংস্করণের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২