
চীনা প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের বিশ্ববাজারের যাত্রার শুরুতেই বাংলাদেশকে নতুন স্মার্টফোন উন্মোচনের জন্য বেছে নিয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচন করা হয়েছে নতুন স্মার্টফোন ‘টেকনো ক্যামন স্লিম ৫জি’। একই সঙ্গে দেশের বাজারে আনা হয়েছে ‘টেকনো ক্যামন এয়ার’ মডেলের আরেকটি ফোন। নতুন এই দুই স্মার্টফোন তৈরিতে স্লিম ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ স্লোগানে বাজারে আসা ক্যামন স্লিম ৫জি স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। কম আলোতে ছবি তোলা ও স্থির ছবি ধারণের সুবিধার্থে এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত করা হয়েছে। এছাড়া সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে। ৮+২৫৬ জিবি সংস্করণের ক্যামন স্লিম ৫জি-এর দাম ৫৯,৯৯৯ টাকা। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোনটির প্রি-বুকিং চলবে। প্রি-বুককারীরা নির্দিষ্ট শর্তে স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের টিকিটসহ বিভিন্ন উপহার প্যাকেজ পাবেন।
অন্যদিকে, ক্যামন এয়ার স্মার্টফোনটির পুরুত্বও ৬.৩৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৬২.৮ গ্রাম। এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। এর ৮+১২৮ জিবি সংস্করণের দাম ৪৪,৯৯৯ টাকা এবং ৮+২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২