Header Premium (728×90)

গেমসকমে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করবে গিগাবাইটের ‘অরাস ইনফিনিটি’ সিরিজ

বিশ্বের অন্যতম বড় গেমিং প্রদর্শনী গেমসকম ২০২৬-এ প্রথমবারের মতো ‘অরাস ইনফিনিটি’ সিরিজ নিয়ে অংশ নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। জার্মানির কোলনমেসেতে আয়োজিত এই আসরে প্রতিষ্ঠানের বুথটিকে গেমারদের জন্য একটি বিশেষ প্লেগ্রাউন্ড হিসেবে সাজানো হচ্ছে। আগামী ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

নতুন এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হলো এক্স৮৭০ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড, যা অ্যারোস্পেস-গ্রেড প্রকৌশল এবং থ্রিডি মেটাল-প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি। এছাড়া সিরিজের আওতায় থাকছে অরাস জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড, যাতে উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। প্রদর্শনীতে ১৬ ইঞ্চির সমন্বিত সাইড ডিসপ্লেসহ অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি চ্যাসিস এবং নতুন গেমিং পেরিফেরালও থাকবে।

গিগাবাইটের বিশেষ গেমিং কর্নারে দর্শকদের জন্য রাখা হবে অরাস মাস্টার ১৬ এআই গেমিং ল্যাপটপ। এতে গিগাবাইটের নিজস্ব জিমেট এআই এজেন্টের মাধ্যমে রিয়েল-টাইম পারফরম্যান্স টিউনিংয়ের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি গেমিং ও এআইভিত্তিক কাজের মধ্যে হার্ডওয়্যার রিসোর্স ব্যবস্থাপনার জন্য থাকবে অরাস আরটিএক্স ৫০৬০ টিআই এআই বক্স। গেমিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এফও২৭কিউ২৮জি ও এফও২৭কিউ২৪জি ওএলইডি মনিটর, কেবলবিহীন স্টেলথ সিরিজ পিসি, উড সিরিজ এবং অ্যানিমে-অনুপ্রাণিত চরিত্র অরাস আরি প্রদর্শন করা হবে।

গেমসকমের এই বুথে দর্শনার্থীরা স্ট্রিট ফাইটার ৬, প্র্যাগমাটা, ফোরজা হরাইজন ৬ এবং স্টার ওয়ার্স জিরো কোম্পানিসহ বিভিন্ন গেম খেলার সুযোগ পাবেন। এছাড়া ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস ট্যুর (ভিসিটি) ইএমইএ-এর অফিসিয়াল হার্ডওয়্যার পার্টনার হিসেবে অরাস একটি বিশেষ ভ্যালোরেন্ট চ্যালেঞ্জের আয়োজন করছে, যেখানে অংশগ্রহণকারীরা পেশাদার খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

গেমসকমকে কেন্দ্র করে বিশ্বজুড়ে গেমারদের জন্য একটি অনলাইন ক্যাম্পেইনও চালু করেছে অরাস। এতে এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মাদারবোর্ড এবং এমও২৭কিউ২৮জিআর ওএলইডি গেমিং মনিটরসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আগ্রহী দর্শনার্থীরা জার্মানির কোলনমেসের হল ৮-এর সি০৫০ নম্বর বুথে গিগাবাইট ও অরাসের এই আয়োজন দেখতে পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা

বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…

18 minutes ago

বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা

বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…

19 minutes ago

রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড়

দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…

42 minutes ago

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

47 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

1 hour ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

1 hour ago

This website uses cookies.