ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের কনটেন্ট নির্মাতাদের জন্য মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে বিজ্ঞাপন ও প্রিমিয়াম থেকে আয়ের জন্য নির্মাতাদের ওয়াচটাইম ও ভিউয়ের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় চালু করার জন্য এখন গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে। এর বিকল্প হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম ও ১ কোটি শর্টস ভিউ রয়েছে। তবে ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। আগে থেকে মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং শর্টস থেকে নিয়মিত আয় ধরে রাখতে গত ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ নিশ্চিত করতে হবে।
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে শর্টসের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ২০১৮ সালের পর এবারই নীতিমালায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে প্ল্যাটফর্মে প্রতিদিন গড়ে ২০ হাজার কোটি শর্টস দেখা হয়, যা আগে ৭ হাজার কোটি ছিল।
ছোট নির্মাতাদের জন্য প্রাথমিক পর্যায়ের মনিটাইজেশন সুবিধা অব্যাহত থাকবে। এই সুবিধা পেতে ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকতে হবে। তবে এই পর্যায়ের নির্মাতারা সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন না, বরং ইউটিউব শপিং ও ব্র্যান্ডের সঙ্গে কাজের সুবিধা পাবেন।
পাশাপাশি নির্মাতাদের আয় বাড়াতে ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ নিয়ে নতুন পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। এর আওতায় গ্রাহকদের সাবস্ক্রিপশন থেকে পাওয়া নিট আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের তহবিলে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রিমিয়ামের ক্ষেত্রে ৩০ শতাংশ। দর্শকরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ভিত্তিতে এই অর্থ বণ্টন করা হবে।
দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…
ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…
ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…
সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…
This website uses cookies.