
দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পে আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ। তুরস্কের শীর্ষস্থানীয় কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র সাথে যৌথ উদ্যোগে এই নতুন সিরিজটি স্থানীয় গ্রাহকদের কাছে নিয়ে এসেছে সিঙ্গার। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তুর্কি ইঞ্জিনিয়ারিং ও অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই টিভিগুলো গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।
নতুন এই টেলিভিশন সিরিজটি কিউলেড ও মিনি এলইডি—এই দুই ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিউলেড সিরিজের টিভিগুলো ৪৩, ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে তৈরি করা হয়েছে। অন্যদিকে, ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ৭৫ ইঞ্চির বিশাল স্ক্রিনসহ রয়েছে উন্নত কিউডি (QD) মিনি এলইডি প্রযুক্তি, যা দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করবে। আধুনিক জীবনযাত্রার চাহিদার কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট (MEMC সহ HSR), ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস। এছাড়াও ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল এবং অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম থাকায় নেটফ্লিক্স, ইউটিউব ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলো সহজেই ব্যবহার করা সম্ভব হবে।
এই নতুন লাইনআপ সম্পর্কে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ বলেন, বেকো প্রাইম্যাক্স সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি ও তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও জানান, স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে বিশ্বমানের উদ্ভাবন সবার জন্য সহজলভ্য করাই তাদের লক্ষ্য।
গ্রাহকদের জন্য এই টেলিভিশন সিরিজের সাথে ৪ বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে ওয়াল মাউন্টিং এবং ফ্রি ইন্সটলেশন সুবিধা দিচ্ছে সিঙ্গার বাংলাদেশ। সারা দেশে বিস্তৃত তাদের সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে এই সেবা নিশ্চিত করা হবে। আগ্রহী গ্রাহকরা এখন থেকে সিঙ্গার | বেকো শোরুম, অনুমোদিত ডিলার আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই টেলিভিশন কিনতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২