
বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটারদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসছে বিকাশ। ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের নতুন মাধ্যম হিসেবে জনপ্রিয় এই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসটি যুক্ত হতে যাচ্ছে। এর ফলে স্থানীয়ভাবে বিজ্ঞাপনের খরচ পরিশোধের সুযোগ তৈরি হবে।
ইতোমধ্যে কিছু ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারে পেমেন্ট অপশন হিসেবে বিকাশের নাম দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট শেয়ার করেছেন এবং বিকাশের মাধ্যমে সফলভাবে বিল পরিশোধের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। তবে বর্তমানে এই সুবিধাটি কেবল সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।
মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত এই পেমেন্ট পদ্ধতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কবে নাগাদ এই সুবিধাটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের বাধ্যবাধকতা থাকে। কার্ডে ডুয়াল কারেন্সি এনাবল করা, ব্যাংকের অনুমোদন নেওয়া এবং অন্যান্য জটিলতার কারণে নতুন কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিজ্ঞাপন দিতে গিয়ে প্রায়ই সমস্যার সম্মুখীন হন।
বিকাশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে এই জটিলতা অনেকাংশে কমে আসবে। এতে ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, এফ-কমার্স উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো সরাসরি উপকৃত হবেন। বিশ্লেষকদের মতে, এই সুবিধাটি সর্বজনীন হলে বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসার প্রসার এবং ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবহার আরও বৃদ্ধি পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২