
ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মাইজিপি’ ১০ বছর পূর্তি উদযাপন করছে। ২০১৬ সালে একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ হিসেবে যাত্রা শুরু করলেও, সময়ের বিবর্তনে এটি এখন দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারী এই অ্যাপের মাধ্যমে সেবা গ্রহণ করছেন এবং গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবা এখন এই প্ল্যাটফর্মের আওতায় চলে এসেছে।
মাইজিপি এখন শুধুমাত্র সংযোগ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বিনোদন, লাইফস্টাইল, ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক সেবার একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গ্রাহকদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবা ও অফার প্রদানের জন্য অ্যাপটিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফ্লেক্সিপ্ল্যান, পার্সোনালাইজড অফার, ক্যাশব্যাক রিওয়ার্ড, জিপি পয়েন্টস এবং জিপি স্টার সুবিধা উপভোগ করতে পারছেন।
অ্যাপটির মাধ্যমে ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ ও ‘ফ্যামিলি প্যাক’ সুবিধার মাধ্যমে পরিবার ও স্বজনদের সংযুক্ত রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক কনটেন্ট, ডিজিটাল সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক রোমিং সেবাও গ্রাহকদের জন্য উন্মুক্ত রয়েছে। এছাড়া ‘ইবাদাহ’ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা নামাজের সময়সূচি, সেহরি ও ইফতারের সময়সহ বিভিন্ন ইসলামিক সেবাও পাচ্ছেন।
১০ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট এবং একটি আইফোন ১৭ প্রো জেতার সুযোগ পাবেন। গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম জানান, গত এক দশকে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাইজিপি নিজেকে পরিবর্তন করেছে। এটি এখন আর কেবল একটি টেলিকম অ্যাপ নয়, বরং গ্রাহকদের ডিজিটাল জীবন পরিচালনার একটি সমন্বিত প্ল্যাটফর্ম। ভবিষ্যতে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে আরও সহজ, স্মার্ট ও ব্যক্তিগতকৃত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে মাইজিপি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২