
ক্রিকেট প্রেমীদের জন্য আজ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়া টেস্ট ক্রিকেটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ২টা থেকে স্টার স্পোর্টসে।
ফুটবল ভক্তদের জন্য আজ রাতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ও কভেন্ট্রি সিটির মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ১টায় স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ চ্যানেলে। স্প্যানিশ লা লিগায় গেটাফে ও রায়ো ভায়েকানোর লড়াইটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ফ্যানকোড, যা শুরু হবে রাত ১টায়।
ইতালিয়ান সিরি এ-তে আজ দুটি ম্যাচ রয়েছে। রাত ১০টা ৩০ মিনিটে মনজা বনাম ক্যালিয়ারি এবং রাত ১২টা ৪৫ মিনিটে পার্মা বনাম তুরিনোর ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস ১ ও জি৫ প্ল্যাটফর্মে। এছাড়া সৌদি প্রো লিগে আল হিলাল ও আল হাজমের মধ্যকার ম্যাচটি রাত ১২টায় সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২