
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ কোনো গোল ছাড়াই শেষ হয়েছে। বুধবার ভোরে এস্তাদিও মনুমেন্টালে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও বেনিন। নানা আনুষ্ঠানিকতার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট দেরিতে শুরু হয়।
ম্যাচ শুরুর আগে ৮৫ হাজার দর্শক মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানান। জাতীয় সংগীতের সময় মেসিকে আবেগপ্রবণ দেখা যায়। এ ছাড়া ম্যাচের আগে বেনিন দলের পক্ষ থেকে তাকে বিশেষ উপহার প্রদান করা হয়। প্রথমার্ধে গোল না পেলেও মেসিই ছিলেন ম্যাচের মূল আকর্ষণ। তিনি গোল করার একাধিক সুযোগ তৈরি করেছিলেন। ম্যাচের প্রথম শটটি ছিল মেসির, তবে বেনিন গোলরক্ষক মার্সেল দান্দজিনু তা রুখে দেন। এরপর ফ্রি কিক থেকেও গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় তা সফল হয়নি। প্রথমার্ধের শেষদিকে লাউতারো মার্টিনেজের ক্রসে মেসির ভলি পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোলবঞ্চিত হতে হয় আটবারের ব্যালন ডি'অর জয়ীকে।
অন্যদিকে, বেনিন দলও গোল করার সুযোগ তৈরি করেছিল। তারা লক্ষ্যে দুটি শট নিলেও আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি। খেলা চলাকালীন ১০ মিনিটের মাথায় রেফারি বাঁশি বাজিয়ে খেলা সাময়িকভাবে থামিয়ে দেন। এসময় মাঠের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে মেসিকে এক মিনিটের বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন। মেসি মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাততালি দিয়ে এবং হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২