
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় ব্যবধানের পরাজয় বরণ করেছে ভারত। লাতিন আমেরিকার শক্তিশালী দেশটির বিপক্ষে ৬-১ গোলের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। আজকের এই ম্যাচে সফরকারীরা ভারতের জালে বল জড়িয়েছে মোট ছয়বার।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়েছে ভারত। এই সময়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জালে একবার বল পাঠানোর কৃতিত্বও দেখিয়েছেন অনিরুদ্ধ থাপা। প্রথমার্ধের খেলা শেষে ভারত ২-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে স্বাগতিক শিবির যেন পুরোপুরি খেই হারিয়ে ফেলে এবং একটার পর একটা গোল হজম করে হাফ-ডজন গোলের লজ্জায় পড়ে।
পানামা ম্যাচে ড্র এবং ব্রাজিলের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর ভারতীয় ফুটবলপ্রেমীরা এই ম্যাচেও ভালো ফলাফলের স্বপ্ন দেখেছিলেন। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবের রূপ পায়নি। ৯০ মিনিট মাঠে মনবীর, আপুইয়া এবং অনিরুদ্ধ থাপারা নিজেদের নিংড়ে দিলেও দুই দলের দক্ষতার আকাশ-পাতাল ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে যুবভারতীর মাঠে। শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক দলকে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২