জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে এই কার্ডধারীরা সরকারি ও বেসরকারি গণপরিবহনে বিশেষ ভাড়ার ছাড় পাওয়ার পাশাপাশি জীবন বীমা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করতে পারবেন।
রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন ও বীমা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় ক্রীড়াবিদদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ক্রীড়া কার্ডধারীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সব ধরনের গণপরিবহনে বিশেষ ভাড়ার ব্যবস্থা থাকবে।
এই সুবিধাগুলো মাঠ পর্যায়ে কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিবহন মালিক সমিতি এবং বীমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। খেলোয়াড়দের পেশাগত জীবন নিরাপদ করার এই সরকারি উদ্যোগকে ক্রীড়া সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশের উদীয়মান ও কৃতী খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং তারা আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন।
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি মরদেহ। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৪টির…
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। হুতি বিদ্রোহীদের…
খুলনার কয়রা উপজেলায় প্রায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। অধিকাংশ…
দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ ছবির অভাবনীয়…
বাঙালির হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় ক্লাসিক সৃষ্টি 'ভানু পেল লটারি'। নিটোল হাস্যরসের অন্তরালে…
মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি…
This website uses cookies.