Header Premium (728×90)

২২ বছর আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ৫ উইকেটে পরাজিত হয়েছে। তবে এই হারের দিনেও ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় দলের হার্ড-হিটার ওপেনার রোহিত শর্মা। ক্যারিবীয়দের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলার পথে তিনি ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের লেগেছে মাত্র ২০২ ম্যাচ। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরনো রেকর্ড। শচীনের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ২১৪ ম্যাচ, অর্থাৎ শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই রোহিত এই অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন।

ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার হলেন রোহিত শর্মা। এই তালিকায় তার আগে রয়েছেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখনো শচীন টেন্ডুলকারের দখলে, যিনি ৩৪০ ইনিংসে ১৫ হাজার ৩১০ রান করেছেন। এছাড়া সনৎ জয়সুরিয়া ৩৮৩ ইনিংসে ১২ হাজার ৭৪০ রান এবং ক্রিস গেইল ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান সংগ্রহ করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো…

11 minutes ago

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্যের আয়োজন করায় এলাকাজুড়ে সমালোচনার…

32 minutes ago

রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার ঘটনায়…

2 hours ago

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম…

2 hours ago

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে অংশ নেওয়া সব ফেডারেশনের পারফরম্যান্স মূল্যায়নের উদ্যোগ নেওয়া…

2 hours ago

শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনা বাজারস্থ আল-হেরা একাডেমিতে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা…

2 hours ago

This website uses cookies.