
পর্দা নেমেছে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের। ৪৫টি দেশ ও একটি শরণার্থী দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক জাপান। এবারের আসরে মোট ৪০টি দেশ পদক জিতেছে, যার মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। বাংলাদেশের পাশাপাশি ব্রুনেই, লাওস ও সিরিয়াও একটি করে ব্রোঞ্জ পদক পেয়েছে।
পদক তালিকার শীর্ষে থাকা চীন ১৬৯টি সোনা, ৮৯টি রুপা ও ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক অর্জন করেছে। স্বাগতিক জাপান ৮৩টি সোনা, ৯৫টি রুপা ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৬৯টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ৩৯টি সোনা, ৪৩টি রুপা ও ৬৮টি ব্রোঞ্জসহ মোট ১৫০টি পদক।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ১৮৭ জন ক্রীড়াবিদ নিয়ে অংশগ্রহণ করেছিল। ক্রিকেট, কাবাডি, আর্চারি ও শুটিংয়ে ভালো কিছুর প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত উশু ইভেন্টেই কেবল সাফল্য ধরা দেয়। জিন্নাত আক্তারের হাত ধরে আসা এই ব্রোঞ্জটিই এবারের আসরে বাংলাদেশের একমাত্র পদক। জিন্নাত কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাই হওয়ায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পান। সেখানে চীনের উ দিয়ের কাছে হেরে তিনি ব্রোঞ্জ নিশ্চিত করেন।
দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে একক ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম পদক। অন্যদিকে, ক্রিকেটে পুরুষ দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়ায় পদক হাতছাড়া করে। সব মিলিয়ে প্রত্যাশার তুলনায় বড় হতাশা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২