
আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর মধ্যকার প্রীতি ম্যাচটি ৭-০ গোলের বড় ব্যবধানে শেষ হয়েছে। মনুমেন্তাল স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথমার্ধেই ৫ গোল করে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে তারা বিশাল জয় নিশ্চিত করে। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং জুলিয়ানো সিমিওনে। এছাড়া ম্যাচের ৮ মিনিটে বুরকিনা ফাসোর একটি আত্মঘাতী গোলও ছিল।
ম্যাচটি একপেশে হওয়ার পেছনে বুরকিনা ফাসোর প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি ছিল। বিমান জটিলতার কারণে ম্যাচ শুরুর মাত্র ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে তারা আর্জেন্টিনার মাটিতে পৌঁছায়। মরক্বো থেকে তাদের প্রথম চার্টার ফ্লাইট বাতিল হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি নিয়ে টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে কোচ আমির আব্দোউ বাধ্য হয়ে অনূর্ধ্ব-২৩ দলের সদস্যদের নিয়ে মাঠে নামেন। অভিজ্ঞ মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়া ছাড়া মূল দলের আর কেউ এই স্কোয়াডে ছিলেন না।
পরিসংখ্যান অনুযায়ী, পুরো ম্যাচে বুরকিনা ফাসোর ওপর আর্জেন্টিনার আধিপত্য ছিল স্পষ্ট। প্রথমার্ধেই আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রতিপক্ষের পোস্টে ১১টি শট নিয়েছিল, যেখানে বুরকিনা ফাসো একটি শটও নিতে পারেনি। পুরো ম্যাচে আর্জেন্টিনার বল দখলের হার ছিল প্রায় ৮০ শতাংশ। দ্বিতীয়ার্ধে বুরকিনা ফাসো একটি শট নিতে সক্ষম হলেও তা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জন্য কোনো হুমকি তৈরি করতে পারেনি। খেলার শেষে দুই দলের খেলোয়াড়দের আন্তরিকতাপূর্ণ আচরণের মাধ্যমে প্রীতি ম্যাচের আবহ বজায় থাকলেও মাঠের পারফরম্যান্সে ছিল আকাশ-পাতাল পার্থক্য। এয়ারবাস এ৩৩০-২০৩ মডেলের বিমানে ৯,২৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে ১১ ঘণ্টা ৪২ মিনিট।
প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে আর খেলে কী হবে!তবু খেলতে হলো, কিংবা ফুটবলের নিয়ম মেনে দুই দলই খেলল।
১৯৯৮ আফ্রিকান কাপ অব নেশনসে সেমিফাইনাল এবং ২০১৩ সালে এই আসরে ফাইনালে খেলা দল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২