Header Premium (728×90)

প্রকাশিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও টিকিট প্রক্রিয়া

২০২৭ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দর্শকদের জন্য টিকিট সংগ্রহের ব্যালট প্রক্রিয়াও শুরু করা হয়েছে। আগামী বছরের ২ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ১৪তম এই ওয়ানডে বিশ্বকাপ আসরের যৌথ আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই তিন দেশের মোট ১২টি ভেন্যুতে ১৪টি দল অংশ নেবে এবং সব মিলিয়ে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। গ্রুপ পর্বে ১২টি দল মোট ৩০টি ম্যাচ খেলবে।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই দিয়ে বড় ম্যাচগুলো শুরু হবে। ৮ অক্টোবর শোয়ানে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের এবং উইন্ডহোক-এ ইংল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে। ৯ অক্টোবর বুলাওয়েতে জিম্বাবুয়ে খেলবে ‘এ’ কোয়ালিফায়ারের বিপক্ষে এবং কেপটাউনে দক্ষিণ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১০ অক্টোবর জোহানেসবার্গে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, একই দিনে উইন্ডহোক-এ শ্রীলঙ্কা খেলবে ‘বি’ কোয়ালিফায়ারের বিপক্ষে। ১১ অক্টোবর বুলাওয়েতে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর পার্ল-এ অস্ট্রেলিয়া খেলবে ‘এ’ কোয়ালিফায়ারের বিপক্ষে এবং কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ।

১৩ অক্টোবর উইন্ডহোক-এ ইংল্যান্ড-শ্রীলঙ্কা এবং পার্ল-এ দক্ষিণ আফ্রিকা-‘বি’ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। ১৪ অক্টোবর শোয়ানে ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৫ অক্টোবর ব্লুমফন্টেইনে পাকিস্তান-‘এ’ কোয়ালিফায়ার এবং হারারেতে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ হবে। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা-বাংলাদেশ এবং গেবেখাতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড মুখোমুখি হবে। ১৭ অক্টোবর ব্লুমফন্টেইনে ভারত-‘এ’ কোয়ালিফায়ার এবং হারারেতে নিউজিল্যান্ড-‘বি’ কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর কুগোম্পো সিটিতে অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৯ অক্টোবর হারারেতে জিম্বাবুয়ে-পাকিস্তান এবং ডারবানে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ রয়েছে। ২০ অক্টোবর জোহানেসবার্গে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা এবং হারারেতে ইংল্যান্ড-‘বি’ কোয়ালিফায়ার ম্যাচ হবে। ২১ অক্টোবর কুগোম্পো সিটিতে আফগানিস্তান-‘এ’ কোয়ালিফায়ারের মোকাবিলা করবে। ২২ অক্টোবর পার্ল-এ অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর গেবেখাতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং শোয়ানেতে বাংলাদেশ-‘বি’ কোয়ালিফায়ার খেলবে। সবশেষে ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলস-এ জিম্বাবুয়ে ও ভারত মুখোমুখি হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন…

9 minutes ago

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে…

18 minutes ago

জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে একটি…

21 minutes ago

পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী

আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব…

31 minutes ago

শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ ও…

36 minutes ago

অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান…

52 minutes ago

This website uses cookies.